,

সোনার দাম ফের কমল

news-image

দেশের বাজারে সোনার দাম আবারো ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ২২৫ টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গ্রাহককে ৪১ হাজার ২৯০ টাকা দিতে হবে। বিষয়টি আজ শনিবার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বের দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা কমানো হয়। তখন এক ভরি সোনার দাম ছিল  ৪২ হাজার ৫১৫ টাকা।

টানা দুবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো কম। আজ আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩০৫ ভরি)  সোনার দাম ১০৮৫ ডলার বা ৮৬ হাজার ৮৬৪ টাকা। এ হিসাবে এক ভরি সোনার দাম পড়বে ৩৫ হাজার ৭৩৯ টাকা।   

গত ৯ নভেম্বর আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশের বাজারে সোনার দাম ভরিতে সাত হাজার ১৯১ টাকা বেশি ছিল।

গতকাল শুক্রবার রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন হাজার ৫৪০ টাকা, যা এর আগে ছিল তিন হাজার ৬৪৫ টাকা। আজ ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তিন হাজার ৩৬০ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম দুই হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম এক হাজার ৮৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়ায় বাজুস।

গত ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার ৭৫৭ টাকা।

গত ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে