বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ ১৮৮

news-image

বাংলাদেশে গত তিন বছরে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৮৮ জন অপহৃত বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। আপহৃতদের পরিবারের সদস্যদের অভিযোগ থেকেই তারা এ তালিকা তৈরি করে, জানিয়েছেন নূর খান।

আইন ও সালিশ কেন্দ্র বা আসক-এর পরিচালক নূর খান বলেন, ‘‘আমরা অধিকাংশ ক্ষেত্রেই এ সব অভিযোগের সত্যতা পেয়েছি। এমনকি টাকার বিনিময়ে হত্যা বা ক্রসফায়ারের অভিযোগও আছে।’’

আসক-এর হিসাব অনুযায়ী, আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যদের হাতে ২০১৩ সালে ৫৩ জন অপহৃত হয়েছেন। তাঁদের মধ্যে পরে পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে, গ্রেপ্তার দেখান হয়েছে পাঁচজনকে। এছাড়া আরো দু’জন উদ্ধার হয়েছেন। তবে ৪১ জনের কোনো খোঁজ আজও মেলেনি।

২০১৪ সালে একইভাবে অপহৃত হয়েছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৩ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছেন ১২ জন আর ৪২ জনের কোনো হদিস নাই।

চলতি বছরে এ পর্যন্ত অপহৃত বা নিখোঁজ হয়েছেন ৪৭ জন। এদের মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, চারজন জীবীত উদ্ধার হয়েছেন আর পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৩২ জন কোথায় আছেন কেউ জানে না।
অর্থাৎ গত তিন বছরে নিখোঁজ ১৮৮ জনের মধ্যে ১১৫ জনের এখানও কোনো হদিস নেই। আর যাঁদের পাওয়া গেছে, তাঁদের একটি বড় অংশ, ৩২ জনের লাশ পাওয়া গেছে।

আসক-এর পরিচালক নূর খান জানান, ‘‘অপহৃত বা নিখোঁজদের পরিবার অভিযোগ করেছেন যে তাঁদের র‌্যাব পুলিশ বা ডিবি-র সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। আমরাও দেখেছি, এ সব অপহরণের বড় একটি অংশের সঙ্গে আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যরা জড়িত। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় যদি লাশ ভেসে না উঠতো, তাহলে তাঁদেরও আর খোঁজ পাওয়া যেত না। এখন তো জানা যাচ্ছে যে, কতিপয় র‌্যাব সদস্য তাঁদের টাকার বিনিময়ে হত্যা করেছে। এ রকম টাকার বিনিময়ে আরো অপহরণ বা ক্রসফায়ারের অভিযোগও আমার পেয়েছি।’’
তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আমরা বারবার কথা বলেছি। কিন্তু তারা এ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি। তাই বাধ্য হয়ে কেউ কেউ ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক পর্যায়েও অভিযোগ করেছেন।’’
বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘অপহরণ-নিখোঁজের তদন্ত থেমে নেই। আমরাও চেষ্টা করছি তাঁদের খোঁজ জানতে।’’

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে