,

শিশুদেরকে দিয়ে বন্দী হত্যার ভিডিও ছেড়েছে আইএস

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে ছ’টি বাচ্চা শিশু জঙ্গিদের হাতে আটক সামরিক বন্দীদেরকে হত্যা করছে। ভিডিওটির শুরুতে মাদ্রাসায় কোরান পড়ছে এরকম কিছু ছাত্রের ছবি দেখানো হয়। একই সাথে দেখানো হয় তাদেরকে কিভাবে কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের ভেতর থেকে ছ’জন শিশুর নাম ঘোষণা করা হয়। তারপর দেখা যায় ওই শিশুরা ধ্বংস হয়ে যাওয়া একটি দুর্গের ভেতরে ও চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে, শিশুরা যাদেরকে হত্যা করবে তাদেরকে ওরা সেখানে খুঁজে বেড়াচ্ছে। একসময় তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়।

একসময় তারা বন্দীদের খুঁজে পায়, তাদের হাত বাঁধা ছিলো। তারপর একেকজন শিশু একেকজন বন্দীকে হত্যা করে। পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। আর একজনকে গলা কেটে। এর আগেও আই এস তাদের হাতে আটক বন্দীদের জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু শিশুদেরকে দিয়ে জিম্মিদেরকে হত্যা করার ভিডিও এটাই প্রথম।

বিবিসির একজন সংবা“াতা বলছেন, এই ভিডিওটি প্রকাশের মাধ্যমে আই এস এই বার্তা দিতে চাইছে যে তারা নতুন প্রজন্মের জিহাদি তৈরি করছে যারা আগামীতেও তাদের শত্রুদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা