বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহানের সেঞ্চুরিতে ভারতের স্ততি

news-image

গত দু’সপ্তাহ ধরে চলা যাবতীয় নাটকের পর কোটলা টেস্টের প্রথম দিনে দুটো ব্যাপারের উপর নজর ছিল ক্রিকেট দুনিয়ার।
এক, কোটলার বাইশ গজ কী রকম ব্যবহার করে। দুই, ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ডিজাইনার পিচে ব্যাটিংটা কী রকম করেন। প্রথমটা ‘স্টার মার্কস’-সহ উতরে গেলেও দ্বিতীয়টা কিন্তু টেনেটুনে পাশ। সেটাও অবশ্য এক জনের ব্যাটিংয়ের দৌলতে।

বিরাট কোহলি টস জিতলেন। প্রথম ব্যাটিং নিলেন। এবং মোহালি-নাগপুরের চিত্রনাট্য মেনে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামাও শুরু হল। একটা সময় চায়ের ঠিক পরপর সাত উইকেটে ১৯৮ হয়ে যায় ভারত। মনে হচ্ছিল, এ বারও বুঝি প্রথম দিনে শেষ হয়ে যাবে ইনিংস। হল না, তার জন্য এক জনই দায়ী। অজিঙ্ক রাহানে (৮৯ ব্যাটিং)। দ্বিতীয় দিনের শুরুতে অনবদ্য সেঞ্চুরিতে চালকের আসনে ভারত। ক্রিজে রাহানেকে সঙ্গ দিচ্ছেন আশ্বিন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬৪/৭। রাহানের সংগ্রহ ১০৮ ও আশ্বিন ২১ রানে ব্যাট করছে।  মোহালি এবং নাগপুরের চিত্রনাট্যের সঙ্গে আরও একটা অমিল আছে কোটলার প্রথম দিনের। সেটা হল, রাহানের শট নির্বাচনে। ওই দুটো টেস্টে শরীর থেকে দূরে, পেসারদের শট খেলতে গিয়ে আউট হন রাহানে। এ দিন সেই ভুলটা আর করেননি। তিন উইকেটে ৬৬-তে ব্যাট করতে এসে রাহানে নিজের সেই ব্যাটিংটা তুলে ধরেন, যেটা তাঁকে গোটা বিশ্বে রান করতে সাহায্য করেছে।

কী পরিবর্তন হয়েছে রাহানের ব্যাটিংয়ে? ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এ দিন সাংবাদিক সম্মেলনে এসে বলে গেলেন, ‘‘রাহানে আগের দুটো টেস্টের ভুলটা বুঝতে পেরেছিল। তাই এ বার ক্রিজে থাকার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। প্রথম দিকে ঝুঁকি নেওয়া সব শট ছেঁটে ফেলে লুজ বলের জন্য অপেক্ষা করেছিল।’’
কোহলিকে থামাল অদ্ভুত এক ক্যাচ। এ দিন রাহানের ব্যাটিংয়ে আরও ছোট একটা পরিবর্তন চোখে পড়েছে। সাধারণত একটু লো বাউন্সের উইকেটে যেটা ব্যাটসম্যানদের অস্ত্র হয়ে থাকে। একটু ঝুঁকে থেকে, ব্যাকলিফট একেবারে কমিয়ে স্পিন খেলা। রাহানেকেও এ দিন দেখা গেল সেই স্ট্র্যাটেজি নিয়েছেন। স্পিনারদের খেলার সময় ব্যাট প্রায় তুলছিলেনই না। আগের ইনিংসগুলোয় যতটা উপর থেকে ব্যাট নামিয়ে উইকেট ট্যাপ করছিলেন, এ দিন অনেক নিচু থেকে ব্যাট ট্যাপ করতে দেখা যায় তাঁকে। বাঙ্গার মনে করিয়ে দিয়ে গেলেন, ‘‘দুটো টেস্টে ব্যর্থ হওয়ার পর রাহানে যে মানসিকতার পরিচয় দিল, সেটা এক কথায় অনবদ্য।’’

ভারতকে প্রথম ধাক্কাটা সামলাতে সাহায্য করেছিল যে জুটি (৭০ রান), তার এক জন অপরাজিত থাকলেও অন্য জন দুর্ভাগ্যের শিকার হয়ে আউট হলেন এ দিন। কোহলি (৪৪) জোরালো সুইপ করেছিলেন। কিন্তু ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারের থাইয়ে লেগে বল উঠে গিয়ে উইকেটকিপারের হাতে চলে যায়। পরে সুনীল গাওস্কর বলছিলেন, কী ভাবে এ রকম দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন তিনিও। ‘‘সেটা ‘৭৪-এ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। আমি অ্যান্ডি রবার্টসকে ফ্লিক করলে বলটা ভিভের গায়ে লেগে নন স্ট্রাইকারের কাছাকাছি উঠে যায়। ভিভ ওই অবস্থায় নিজেকে ছুড়ে দিয়ে নন স্ট্রাইকারের সামনে ক্যাচটা তুলে নেয়।’’ গল্প শেষ করে গাভাস্করের মন্তব্য, ‘‘মাঝে মাঝে আমরা যখন ব্যাট হাতে নামি, ভাগ্য আমাদের সঙ্গে থাকে না। কোহলি কিন্তু মোটেই অফ ফর্মে নেই। ওকে যথেষ্ট ভাল দেখিয়েছে এ দিন।’’-সংবাদসংস্থা থেকে নেয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান