,

বিপিএল নিয়ে জুয়া, ছুরিকাঘাতে যুবক খুন

news-image

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিপিএল খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংসের মধ্যে খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

নিহত মোস্তফার (২৩) কুড়িগ্রাম জেলার আলিকপুর উপজেলার সাদভিটা গ্রামের আশেক আলীর ছেলে। তিনি দয়াল বাজার এলাকার একটি খাবারের হোটেলে কাজ করতেন। তাঁর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ শুক্রবার লাশের ময়নাতদন্ত করা হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম এনটিভিকে জানান, বিপিএল খেলার জুয়ার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে রাতে এ খুনের ঘটনা ঘটে। ঘটনার জড়িত সন্দেহে উত্তম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

খুনে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় পোদ্দার জানান, মোস্তফার বুকের বামপাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা