,

বাস-পিকআপ সংঘর্ষে এসআইসহ আহত ৬

news-image

নড়াইল: জেলায় পুলিশের পিকআপভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে এসআই ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় চালকের আসনে থাকা বাসের হেলপারও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের থানার মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই সাইফুল ইসলাম (৪০), পুলিশ সদস্য শফিকুল (৪৮), রাসেল (২৭), ইয়াসিন (৪৫), জিয়া (৩৫) ও রফিকুল ইসলাম (৪৮) এবং বাসের চালকের আসনে থাকা হেলপার তারেক (১৮)।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে শহরের থানার মোড় সড়কে খানজাহান আলী পরিবহনের সঙ্গে পুলিশের একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআইসহ পাঁচ পুলিশ সদস্য এবং বাসের চালকের আসনে থাকা হেলপার তারেক (১৮) আহত হন। 

সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে আঘাত লাগলে খুঁটিটি ভেঙে বাসের ওপর পড়ে। এরপর থেকে শহরে প্রায় ২  ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, একটি বাস (ঢাকা মেট্রে-ব-১৪-০০৫৪) থানা মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। বাসটি মাওয়াঘাট থেকে নড়াইল শহরের উদ্দেশে আসছিল। পুলিশ বাসটি জব্দ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা