,

বাংলাদেশের ৪০ ভাগ জমি তলিয়ে যাবে

news-image

নিউজ ডেস্ক : বিশেষজ্ঞদের এই শতকের শেষেই পানির উচ্চতা এক মিটার বা তিন ফুটের কিছু বেশি বাড়বে বলে আশঙ্কা৷ ওদিকে বিশ্বব্যাংক বলছে, সমুদ্রের পানির উচ্চতা যদি দুই ফুটের চেয়ে সামান্য বেশি বাড়ে তাহলেই বাংলাদেশের ৪০ ভাগ চাষযোগ্য জমি লবণ পানিতে তলিয়ে যাবে৷

 


বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপের অবস্থান সেখানে, যেখানে মেঘনা নদী গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে৷ সেই দ্বীপটিতে ভাঙ্গন আজ নিত্যদিনের ঘটনা৷ এরইমধ্যে সমুদ্রের পানি যেটুকু বেড়েছে, তার প্রভাবে এবং ভাঙ্গনের কারণে অনেকেই তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন৷ এই যেমন, হাজেরা বেগম অন্তত সাতবার তাঁর আবাসস্থল পরিবর্তনে বাধ্য হয়েছেন৷ ফরিদউদ্দিন তো তাঁর ঘরবাড়ি হারিয়ে এখন শুধু আঙুল দিয়ে দেখাতে পারেন দূরে নদীর ভিতরে কোথায় একসময় তাঁর ঘর ছিল৷

 


পানি বেড়ে লবণাক্ততার কারণে পানীয় জলেরও তীব্র সংকট ঐ দ্বীপে৷ সেখানকার বাসিন্দা বেবুলা বেগমকে প্রতিদিন কয়েক ঘণ্টা হেঁটে গিয়ে দূরে গভীর নলকূপ থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়৷ যেদিন তিনি পারেন না, সেদিন লবণ পানি খেয়েই বাঁচতে হয়৷ তাঁর আবাসস্থলের চারপাশেই যে লবণ পানির আগ্রাসন৷

 


বাংলাদেশের উপকূলীয় মানুষ এরইমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে উদ্বাস্তুতে পরিণত হতে শুরু করেছেন৷ বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত চার লাখ মানুষ ঢাকায় চলে আসেন৷ আর দিনের হিসাব করলে প্রতিদিন কম করে হলেও দুই হাজার মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসেন আশ্রয়ের সন্ধানে৷ যাঁদের ঠাঁই হয় বস্তিতে, তাঁদের মধ্যে শতকরা ৭০ ভাগই জলবায়ু উদ্বাস্তু৷

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের অধ্যাপক ড. মো. আব্দুর রব জানান, ‘‘জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ে আমাদের ভূমিকা সামান্য হলেও এর বড় শিকারে পরিণত হতে যাচ্ছি আমরা৷ আর এটা নিয়ে বিশ্বে রাজনীতি আছে৷ ফলে কার্বণ নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারেও কার্যকর উদ্যোগ নেয়া যাচ্ছে না৷''

 


তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে মিলেই এই বিপর্যয় রোধে উদ্যোগ নিতে হবে৷ বাংলাদেশকে মনে রাখতে হবে যে এর ফলে হয়ত উপকূলের চার কোটি মানুষকে সরিয়ে আনতে হবে৷ শুধু তাই নয়, তাঁদের জন্য বিকল্প পেশা, আবাসস্থলের জন্য এখন থেকেই মহাপরিকল্পনা নিতে হবে৷''

 


প্রসঙ্গত, বিশ্বব্যাংকের গবেষণা বলছে যে, প্রতিবছর বিশ্বের প্রায় দুই কোটি মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন৷ এরমধ্যে শতকরা ৭০ ভাগ প্রাকৃতিক দুর্যোগ এবং জলাবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা