,

বরিশাল বুলসের হয়ে মাঠ মাতাতে আজ ঢাকায় আসছেন ক্রিস গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস্টোফার হেনরি গেইলকে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের যে কোনো আসরেই খেলে থাকেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। বরিশাল বুলসের হয়ে খেলতে আগামী শুক্রবার ঢাকায় আসছেন গেইল। দলটির কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল চারটায় ঢাকায় নামার কথা রয়েছে ক্যারিবীয় এই বাঁহাতি ওপেনারের।

 

 

সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচই খেলবেন তিনি। এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল। বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই। বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন  গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা।

 

 

আগের আসরগুলোর মতো এবারো গেইলের ব্যাটিং জাদু দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। খোদ গেইলও মুখিয়ে আছেন বিপিএলের মঞ্চে আরেকবার সেঞ্চুরি করতে। বুধবারই বরিশালের হয়ে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় তরুণ ওপেনার এভিন লুইস। গেইল আসলে দুই উইন্ডিজ ওপেনার মাতাবেন বিপিএল এমনটাই আশা বরিশাল বুলসের কর্মকর্তাদের।

 

 

বরিশাল বুলসও বেশ ছন্দে রয়েছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে পেয়েছে তারা জয়। এমন দলের সঙ্গে গেইল যোগ হলে কী হবে, তা সহজেই অনুমেয়। গেইলের জন্য তাই বরিশাল ভক্তদের তর যেন আর সইছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে