,

শাহজালাল বিমানবন্দরে ৩৭ কেজি সোনা উদ্ধার

news-image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানের কয়েকটি সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান। তিনি বলেন, দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ দলের সদস্যরা তাতে তল্লাশি চালান। বিমানের কয়েকটি সিটের নিচে ৩২০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৩৭ কেজি। এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা