,

আখাউড়ায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি পৌরসভার মধ্যে শুধুমাত্র আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী ৩০ ডিসেম্বর এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল এবং বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মন্তাজ মিয়াকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন জানান, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মন্তাজ মিয়াকে মনোয়ন দেওয়া হয়েছে। যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা