,

আখাউড়ায় ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

news-image

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫৯ জন প্রার্থী তাদরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন প্রার্থী রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ বদরুদ্দোজা সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. জয়নাল আবেদীন আব্দু, বিএনপি থেকে সদ্য পদত্যাগকারী মো. মশিউর রহমান বাবুল, উপজেলার মসজিদ পাড়ার বাসিন্দা মো. সালাউদ্দিন চৌধুরী ও দুর্গাপুরের বাসিন্দা মো. সোহেল ভূইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা