,

ফেসবুক খুলে দেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যানারে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘ফেসবুক কি আইনত নিষিদ্ধ?’, ‘মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাই কি সমাধান?’ ‘মুক্তিযুদ্ধের চেতনা মতপ্রকাশের স্বাধীনতা হরণ না!’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম বলেন, ‘ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিৎ।’

সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিটু বলেন, ‘সাধারণ জনগণের জন্য ফেসবুক বন্ধ রেখে সরকারি দল এবং সরকারের লোকজন বিকল্প পথে ফেসবুক ব্যবহার করে দলের এবং সরকারের বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এটা অত্যন্ত হাস্যকর।’

ছাত্রফ্রন্টের সম্পাদিকা সুস্মিতা মরিয়ম ৫৭ ধারা বাতিলের দাবি করে বলেন, ‘এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করবে। অবিলম্বে এটি বাতিল করতে হবে। নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার মানে কী? নিরাপত্তার অজুহাতে সরকার জনগণের স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করছে।’ 

এছাড়া, বক্তারা ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে অবিলম্বে স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে এটি খুলে দেবার আহ্বান জানান সরকারের কাছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা