,

বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ

news-image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’র সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২’র ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাচাঁপাট রপ্তানি বন্ধ রাখা হলো। প্রসঙ্গত, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এই ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে এবং এ সম্পর্কিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু হয় এ সপ্তাহেই। কারওয়ান বাজারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নেতৃত্বে এ অভিযান শুরু হলেও পরক্ষণেই বন্ধ হয়ে যায়। কারণ, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ওই অভিযানের ফলে খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। ওই দিন অভিযান স্থগিত করে ব্যবসায়ীদের এক সপ্তাহ সময় দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা