,

শুধু নামের কারণে গুয়ানতানামো কারাগারে ১৩ বছর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুধু নামের গোলমালে এক ব্যক্তিকে ১৩ বছর কাটাতে হয়েছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত বন্দিশিবির গুয়ানতানামো বে’তে। ওই ব্যক্তির নাম মুস্তাফা আল আজিজ আল শামিরি।

 

ঘটনা জানাজানি হওয়ার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি সমাজে মিশে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এতে বলা হয়, গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদকারী প্যানেলে এ ঘটনা ধরা পড়ে। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে আল শামিরি (৩৭)কে আল কায়েদার উচ্চ পর্যায়ের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হতো। তিনি আল কায়েদার চিঠিপত্র আনা নেয়া করতেন এবং প্রশিক্ষক ছিলেন বলেও ধরে নেয়া হয়। কিন্তু প্রকৃত যে সত্য বেরিয়ে আসে তাতে দেখা যায়, তিনি নিম্ন পদের একজন সেনা সদস্য।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে তার বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি ১৯৯৫ সালে বসনিয়ায়, ১৯৯৬ সালে ইয়েমেন ও ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবানের হয়ে লড়াই করেছেন। তাকে উত্তর আফগানিস্তানের মাজারে শরীফ থেকে আটক করা হয়। আটকের পর তার ঠিকানা হয় গুয়ানতানামো কারাগার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা