,

খুব অল্প সময়ের মধ্যে খুলবে ফেসবুক : পলক

news-image

নিজস্ব প্রতিবেদক : খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ঠিক কবে ফেসবুক খুলে দেওয়া হবে, এ ব্যাপারে সুর্দির্নিষ্টভাবে তিনি কিছু বলেননি। 

 


আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলক একথা বলেন। দেশে প্রথম বারের মতো অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 


প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের আলাপ-আলোচনা হবে। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করতে আসছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হবে। 

 


গত ১৮ নভেম্বর বুধবার থেকে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। দুটি আলাদা নির্দেশনায় এ সব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

 


নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয় বলে বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। 

 

ওই দিন দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা