,

এই শীতে সহজেই ঠোঁট ফাটা রোধ করুন

news-image

শীত আসছে। আবহাওয়া এখন শুষ্ক। ঠোঁটও শুকনো খটখটে হয়ে পড়ছে কখনো কখনো। শীত বাড়লে এ সমস্যাও বাড়বে। ঠোঁটের ত্বক খুব পাতলা ও সংবেদনশীল।
 
তাই ঠান্ডা শুষ্ক হাওয়া বা পানির সংস্পর্শে শুষ্ক হয়ে যায়। ঠোঁটের ওপর থেকে পাতলা চামড়া ওঠে, কখনো রক্তও বের হয়। ঠোঁট ফাটা প্রতিরোধে কী করা যেতে পারে জেনে নিন –

ঠোঁটের শুষ্কতা রোধে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগান। বাইরে বেরোনোর সময় ছোট্ট ভ্যাসলিনের কৌটা সঙ্গে রাখুন। দু-এক ঘণ্টা পরপর ব্যবহার করুন।
শরীরে পানিশূন্যতা যেন না হয়। যথেষ্ট পরিমাণে পানি পান করুন।
ঠোঁট ভেজাতে জিব দিয়ে কখনো চাটবেন না। মুখের লালায় যে জৈব-রাসায়নিক উপাদান থাকে, তা ঠোঁটকে আরও শুকিয়ে দেয়।
ভিটামিন ও খনিজ উপাদানের অভাবেও ঠোঁট ফাটে। যথেষ্ট ফলমূল ও শাকসবজি খান।
ঠোঁট থেকে শুকনো মরা চামড়া উঠে এলে তা টেনে টেনে তুলবেন না। এতে ঠোঁটে ঘা হতে পারে। রক্তও বেরোতে পারে। রাতে ঘুমানোর আগে পুরু করে ভ্যাসলিন লাগিয়ে একটু পর দাঁতের ব্রাশ দিয়ে হালকা করে ঘষে মরা ত্বক উঠিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা