,

উচ্চমাধ্যমিকের আইসিটি বিষয়ের মাল্টিমিডিয়া সিডি প্রকাশ

news-image

একাদশ-দ্বাদশ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)’ বিষয় নিয়ে মাল্টিমিডিয়া সিডি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স এবং সিসটেক ডিজিটাল লিমিটেড। গত সোমবার রাজধানীর জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এই সিডির মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময়ে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই কম্পিউটার ব্যবহার করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শিখতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল, ডিরেক্টরেট অব আর্কাইভস অ্যান্ড লাইব্রেরিজের ওয়াদুদুল বারি চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এম. রাশিদুল হাসান।
উদ্যোক্তারা জানান, দুই সিডিতে প্রকাশিত এই প্রকাশনায় উচ্চমাধ্যমিক ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ বিষয়টিকে অডিও, ভিডিও, উপস্থাপনা, অ্যানিমেশন ইত্যাদির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষকেরা ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই কোর্সওয়্যার ব্যবহার করে খুব সহজেই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা