,

বিপিএলের আজকের ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের ম্যাচের মধ্যদিয়ে এবারের বিপিএলের তৃতীয় আসরের চট্টগ্রাম পর্বের সমাপ্তি ঘটবে। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব।

 


চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামে দুপুর ২ টায় সাকিব-আল-হাসানের রংপুর রাইডার্সে মুখোমুখী হবে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস লড়বে মাধরাফি-বিন-মুর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ানসে বিপক্ষে।

 


ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিবের রংপুর রাইডার্স। আর এক ম্যাচ কম খেলে চার জয় নিয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মাহমুদুল্লাহর বরিশাল। আজেকের ম্যাচে জিতলে দুদলেরই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার।

 


অপর দিকে ছয় ম্যাচে চার জয় নিয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর সাত ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তামিমের চট্টগ্রাম ভাইকিংস। আজকের ম্যাচ জিতলে কুমিল্লার শীর্ষ স্থান দৃঢ় হবে। অপর দিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই চট্টগ্রামের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা