,

চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ডিজিটাল চিত্র প্রদর্শনী

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ডিজিটাল চিত্র প্রদর্শনী। গত মঙ্গলবার ‘অ্যাস্থেটিক’ শিরোনামের এ ডিজিটাল চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা কিছু ছবি। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যামসাং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ইনস্টিটিউট, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নামকিউ লি। তিনি বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য, এ দেশের লোকশিল্প-সংস্কৃতির সঙ্গে চিত্রশিল্পের সম্পর্ক অনেক আগের। ডিজিটাল মাধ্যম সে শিল্পে যোগ করবে নতুন মাত্রা।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চারুকলার অধ্যাপক শিশির ভট্টাচার্য্য বলেন, ‘ডিজিটাল মাধ্যম নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে। তবে শিল্পীর হাতের যে ব্যবহার, তা যেন আমরা ভুলে না যাই।’
অনুষ্ঠানে সেরা তিনটি চিত্রকর্মের জন্য তিনজন শিল্পী পুরস্কার পেয়েছেন। প্রথম হয়েছেন অন্তরা মেহেরুখ আজাদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন জ্যোতি বিশ্বাস ও মিশিকাতুল আবীর। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এবং পেইন্টিং বিভাগের শিক্ষার্থী। বিজয়ীদের স্যামসাংয়ের স্মার্টফোন দেওয়া হয়।
ডিজিটাল চিত্র প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং স্যামসাং গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ। চারুকলার দুই শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী ও শহীদ কাজীর তত্ত্বাবধানে প্রদর্শনীটি আয়োজন করা হয়। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

ছবি আঁকার অ্যাপ আর্টেকচার: স্যামসাং গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশের সিনিয়র চিফ ইঞ্জিনিয়ার নাকিব ইমতিয়াজ হুসেনের নেতৃত্ব তৈরি করা হয়েছে আর্টেকচার নামের ছবি আঁকার অ্যাপ। চারুকলার এই প্রদর্শনীর সব ছবিই এই অ্যাপ দিয়ে আঁকা হয়েছে। স্মার্টফোন এবং বিশেষ করে ট্যাবে সহজেই ছবি আঁকা যাবে এই অ্যাপ দিয়ে। নাকিব ইমতিয়াজ হুসেন বলেন, ‘বাংলাদেশে তৈরি অ্যাপ দিয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল চিত্র প্রদর্শনী এটি। অ্যাপটি ব্যবহার-বান্ধব করে তুলতে চারুকলার শিক্ষার্থীদের মতামতকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।’ অ্যাপ নামানোর ঠিকানা: http://bit.ly/ArtectureApp।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা