,

ভণ্ডামির অভিযোগ কানাডীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে শিশুদের লালন-পালনের জন্য দুজন আয়া রাখায় বিরোধীদের তোপে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁরা প্রধানমন্ত্রীর এ কাজটিকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন।

 

 

বিবিসির খবরে বলা হয়,  নির্বাচনী প্রচারের সময় কনজারভেটিভদের শিশু পরিচর্যা সুবিধা নেওয়ার বিষয়ে সমালোচনা করেছিলেন ট্রুডো। তিনি বলেছিলেন, ধনী পরিবারগুলোর এ সুবিধা নেওয়া উচিত নয়।

 

 

কিন্তু সম্প্রতি কানাডার ‘অফিশিয়াল রেসিডেন্সেস অ্যাক্ট’-এর আওতায় শিশুদের যত্নে দুজন ‘বিশেষ সহকারী’ রাখেন ট্রুডো।

 

 

গত সপ্তাহে পার্লামেন্টে বিষয়টির অনুমোদন দেওয়া হয়। ট্রুডোর মন্ত্রিসভার শপথের দিন ৪ নভেম্বর থেকে ওই দুজনের বেতন কার্যকর ধরা হয়।

 

 

কানাডার সরকারি সূত্রগুলো জানায়, ওই দুই আয়া দিনের শিফটে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কানাডীয় ডলার পাবেন। আর সন্ধ্যার শিফটে ঘণ্টাপ্রতি পাবে ১১ থেকে ১৩ ডলার। তাঁরা ট্রুডোর তিন সন্তানের দেখভাল করবেন।

 

 

বিষয়টিকে ভণ্ডামিপূর্ণ উল্লেখ করে কনজারভেটিভ দলের নেতা লিসা রাইট আরো বলেন, দুজন বিশেষ সহকারীর মজুরি ট্রুডোর বেতন থেকেই দেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা