,

ভিলানোভেনসকে বিধস্ত করল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শুরুতেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেনসের বিপক্ষে। তবে দ্বিতীয় লেগের ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি কাতালানরা। নিজেদের মাঠে ভিলানোভেনসকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। নিশ্চিত করেছে শেষ ষোলোর লড়াই।

 

 

কোপা দেল রের এই ম্যাচের জন্য দ্বিতীয় সারির একটা দল মাঠে নামিয়েছিলেন কোচ লুইস এনরিকে। ছিলেন না মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকেদের মতো তারকারা। তবে তাঁদের ছাড়াও বার্সা মেতে উঠেছিল গোলোৎসবে। দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক করেছেন বার্সার তরুণ ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ। জোড়া গোল করেছেন মুনির আল হাদ্দাদি। একটি গোল এসেছে দানি আলভেজের কল্যাণে।

 

 

ন্যু ক্যাম্পে চার মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছেন আলভেজ। ২১ ও ৩১ মিনিটে দুটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রামিরেজ। দ্বিতীয়ার্ধে আরো গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামে বার্সা। ৫১ মিনিটে ভিলানোভেনসের জালে বল জড়ান হাদ্দাদি। ৭৬ মিনিটে ম্যাচের শেষ গোলটিও করেছেন প্রতিভাবান এই ফুটবলার। আর মাঝে, ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন রামিরেজ।

 

 

পুরো ম্যাচের বেশির ভাগ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। মাত্র তিন-চারবার বার্সার গোলবারের কাছাকাছি আসতে পেরেছেন ভিলানোভেনসের খেলোয়াড়রা। এর মধ্যে অবশ্য একটি গোলও পেয়েছেন তাঁরা। ২৯ মিনিটে ভিলানোভেনসের পক্ষে একমাত্র গোলটি করেছেন হুয়ানফ্রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা