,

‘আরব কৃষাণীর’ আদলে নির্মিত স্ট্যাচু অব লিবার্টি

news-image

গণতন্ত্র ও মুক্তির প্রতীক 'স্ট্যাচু অব লিবার্টি' আরব এক কৃষাণীর আদলে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে গবেষকরা চমকপ্রদ এ তথ্য জানালেন।
 
statue-of-liberty_177260
গবেষকরা বলছেন, ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্টি বার্থোলদি ভাস্কর্যটি প্রথমে মিসরের একটি প্রকল্পের জন্য একজন আরব নারীর আদলে তৈরি করেছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্টি বার্থোলদি ১৮৫৫-৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। সেসময় তিনি সেখানে বিরাট আকৃতির সরকারি স্মৃতিস্তম্ভ ও প্রস্তরে খোদাই করা ভাস্কর্য তৈরি করেন।
 
প্রসঙ্গত, ন্যাশনাল পার্ক সার্ভিস নিউইয়র্কের 'স্ট্যাচু অব লিবার্টি' পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। গবেষকরা বলছেন, মিসরীয় সরকার ১৮৬৯ সালে সুয়েজ খালের জন্য একটি লাইট হাউস নির্মাণের কথা ভাবছিল। তখন বার্থোলদি বিরাট এক নারী ভাস্কর্যের নকশা তৈরি করেন। ঢোলা জামা পরিহিত ওই নারীর হাতে একটি মশাল ছিল। তিনি এই ভাস্কর্যটির নাম দেন 'এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে মিসর'। বার্থোলদি 'ঘোমটা পরা এক কৃষাণী'কে দেখে এর নকশা করেন।
 
পরে ১৮৭০ সালে বার্থোলদি আগের ভাস্কর্যের অনুকরণে 'স্ট্যাচু অব লিবার্টি' তৈরি করেন বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এ গবেষণা সংশ্লিষ্টরা। পরে স্বাধীনতা লাভের পর বন্ধুত্বের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ফ্রান্স। ১৮৮৬ সালে ভাস্কর্যটি উন্মোচন করা হয়; যা দাঁড়িয়ে রয়েছে হাডসন নদীর মুখে নিউইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা