,

ইনজুরি নিয়েও দুর্দান্ত মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক : ইনজুরির সঙ্গে দারুণ সখ্য মাশরাফি বিন মুর্তজার। দুই হাঁটুতে সাত-সাতবার হয়েছে অস্ত্রোপচার। এসব কারণে অনেকটা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। কিন্তু কোনো কিছুতেই নড়াইল এক্সপ্রেসকে দমানো যায়নি। ইনজুরির কারণে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বোলিং করারই কথা ছিল না মাশরাফির। কিন্তু সেই ম্যাচে দুর্দান্ত বোলিং আর অধিনায়কত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়েছেন তিনি।

 

কভার থেকে পেছন দিকে দৌড়ে নাসির হোসেনের ক্যাচ তালুবন্দী করেছেন মাশরাফি। ক্যাচ ধরার পরই পা দৌড়ে খোঁড়াচ্ছিলেন কুমিল্লার অধিনায়ক। পরে মাঠও ত্যাগ করেন তিনি। আবার ফিরে এসে বোলিংও করলেন। ১৭তম ওভারে ছোট রান-আপ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং কোটা পূর্ণ করেন মাশরাফি। ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে রায়ান টেন ডেসকাটের উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

 

এমনিতে প্রতি ম্যাচেই হাঁটুতে নি-ক্যাপ, দুই পায়ের নানা জায়গায় টেপ-ব্যান্ড পেঁচিয়ে মাঠে নামতে হয় মাশরাফিকে। এই মাচের আগে টেপ জড়াতে হয়েছিল বাম হ্যামস্ট্রিংয়েও। ম্যাচ জুড়ে মাঠে হাঁটা-চলা ছিল প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। বোলিং করেছেন মাত্র কয়েক পা দৌড়ে, গতি ছিল অনেক কম। তারপরও যোদ্ধার মতো বুকি চিতিয়ে লড়াই করেন তিনি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনজুরি নিয়ে মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচে আমার হ্যামস্ট্রিংয়ে ছোট্ট একটা ‘টিয়ার’ পেয়েছি। আজকে আমার বোলিং করার কথা ছিল না। ডলার ইনজুরিতে পড়ার কারণে আমাকে বোলিং করতে হয়েছে। এজন্য শর্ট রান আপে বোলিং করেছি। কালকে কি করবো তা বলতে পারছি না।’

বীরোচিত এই পারফরম্যান্সের সঙ্গে থাকছে শঙ্কাও। দিনের পর দিন এত অত্যাচার সহ্য করলে তো একদিন চূড়ান্ত বিদ্রোহই করে বসতে পারে শরীর! বিশ্রামের প্রয়োজনটা অনুভব করছেন মাশরাফি নিজেও। কিন্তু আপস করতে চান না দায়বদ্ধতার সঙ্গে।

 

দলের প্রতি দায়বদ্ধতার কারণেই মাঠে নেমেছেন মাশরাফি, ‘কিছু দায়িত্ব তো আমারও আছে। দায়বদ্ধতাও থাকে। একটু বিশ্রাম পেলে ভালো হতো। আসলে ম্যাচের এমন পরিস্থিতি যে ম্যাচ যদি হারতে থাকি তাহলে খেলতে পারবো না। এখন নিজেকে সেফ (নিরাপদ) রেখে যতটুকু খেলা যায় ততটুকু খেলছি। আজকে ডলার থাকলে বোলিং করতাম না। ও ইনজুরিতে পড়ায় চাপ নিতে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা