,

পৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন-এরশাদ

news-image

এবার নির্বাচন কমিশনের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। বলেছেন, ‘এক্স-রে করে দেখুন আপনাদের মেরুদণ্ড আছে কি-না। আপনাদের মেরুদণ্ড আছে কী নাই, তা প্রমাণের এটিই ভালো সময়। এই পৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন।’  বুধবার বনানী কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির যোগ দেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী। এরশাদ বলেন, নির্বাচনে ইউএনও, এডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন? তারা সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন কি-না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না রাখায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমপিদের নির্বাচনী প্রচারণায় সুযোগ না দিয়ে ভালোই করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা নিজ যোগ্যতায় বেরিয়ে আসতে পারবেন। তবে নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু হবে কি-না, এনিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।  জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশিত ও মীর আব্দুস সবুর আসুদ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে