,

আশুগঞ্জ থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ প্রশাসনের সাথে সমঝোতার পর বুধবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় শুরু করেছে সার ডিলাররা। গতকাল মঙ্গলবার প্লাষ্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেট জাতের সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এতে করে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ৭শ ৪৮জন ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ থাকে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতৃবৃন্দ সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে। ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল জানান, কেন্দ্রীয় ভাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা