,

কাল ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার একাংশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার একাংশ। মুসল্লীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিশ্ব ইজতেমার কেন্দ্রীয় মুরুব্বীদের পরামর্শে এবার দেশের ৩২ জেলায় ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও-কালীসীমা চৌদ্দ মৌজা মাঠে শুরু হচ্ছে এই ইজতেমা। বৃহস্পতিবার বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ইজতেমার মাঠ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক তোরণ নির্মান করা হয়েছে। পুরো রাস্তাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এদিকে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার ব্যাপারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠে ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ইজমেতা মাঠ ও এর আশপাশ এলাকায় পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি, এপিবিএন, নৌ-পুলিশ দায়িত্ব পালন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা