বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৎ যোগ্য সঠিক নেতৃত্ব সৃস্টির জন্য স্কাউটস আন্দোলনের বিকল্প নেই- জেলা প্রশাসক

news-image

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের সম্মান সূচক “সভাপতি অ্যাওয়ার্ড” অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশররফ হোসেন। এই অ্যাওয়ার্ড অর্জন করায় গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর উদ্যোগে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে  সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটস এর সহ সভাপতি মো. বশীরুল হক ভ’ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কাজী নাজমুল হক নাজু। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। অনুষ্ঠানে স্কাউটিং আন্দোলনে অনন্য অবদানের জন্য ড, মুহাম্মদ মোশররফ হোসেন অ্যাওয়ার্ড পাওয়াও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের উপকমিশনার এবিএম আবুল হাশেম, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভ’ইয়া, জেলা স্কাউটস এর সহ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, জেলা স্কাউটস কমিশনার পীরজাদা শাহকামাল, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম ,বিজয়নগর উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ ইমরান খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার আল আমীন শাহীন। 
অনুষ্ঠানে জাতীয় কমিশনার নাজমুল হক নাজু বাংলাদেশ স্কাউটস এর পক্ষে জেলা প্রশাসককে অ্যাওয়ার্ড মেডেল ও সনদপত্র প্রদান করেন, জেলা স্কাউটস এর পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সম্পাদক নিয়াজ মোঃ কাজল সহ কর্মকর্তা বৃন্দ। এছাড়া কমিউিনিটি ব্যাজ ক্যাম্পে সহযোগিতার জন্যজেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কসবা ইমাম প্রি ক্যাডেট স্কুল এর পরিচালক মোঃ জয়নাল আবেদীন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু বলেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশররফ হোসেন একজন কর্মবীর। স্কাউটিং কার্যক্রমে উনার অনন্য কর্মতৎপরতা আন্তরিকতা আগ্রহ উদ্দীপনা আছে।  তিনি অনন্য অবদান ও কাজের জন্যই বাংলাদেশ স্কাউটস এর সম্মানসূচক অ্যাওয়ার্ড পেয়েছেন। উনার নেতৃত্বে স্কাউটিং আন্দোলন আরও গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশররফ হোসেন বলেন, সৎ যোগ্য সঠিক নেতৃত্ব  সৃস্টির জন্য স্কাউটস আন্দোলনের বিকল্প নেই। এই আন্দোলন মহৎ আন্দোলন, এই আন্দোলন বিস্তৃত হলে এর সুফল পাবে আগামী প্রজন্ম। তাই তৃণমূল পর্যন্ত স্কাউটস আন্দোলনকে গতিশীল করতে হবে। তিনি বলেন, স্কাউট আন্দোলনে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি, এতে আমি মুগ্ধ। এই আন্দোলনকে গতিশীল করতে সবসময়ই আন্তরিক , আমি যেখানে কাজ করি সেখানকার মানুষকে নিজের মনে করে, প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে এর প্রতিফলন ঘটুক সেই ভেবেই কাজ করেছি। সমি¥িলিত প্রচেস্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এখন গতিশীল। এখন জেলা স্কাউটস এর নিজস্ব স্থায়ী জায়গা হয়েছে। এই জায়গা স্কাউটস অঙ্গন হিসেবে রূপ লাভ করবে এবং স্কাউটস কার্যক্রম নতুনমাত্রা পাবে। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমার অ্যাওয়ার্ড প্রাপ্তির কৃতিত্ব চিন্তা চেতনা মনন মেধায় যারা স্কাউট আন্দোলনে নিবেদিত তাঁদের। এই অ্যাওয়ার্ড জেলা স্কাউটসকে উৎসর্গ করছি। 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান ও কার্যনির্বাহী কমিটির সভায় জেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপজেলার কমিশনার, সম্পাদক সহ স্কাউটারবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান