,

ভরা মৌসুমে সারের সংকট দেখা দেয়ার আশঙ্কা (ভিডিও)

news-image

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে সময় বাড়ানোর দাবিতে চট্টগ্রামে কারখানা থেকে সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ডিলাররা। একই সাথে বন্ধ হয়ে যাবে সারা দেশে সার সরবরাহ। ডিলারদের দাবি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই প্রায় ৫ লাখ টন সার বস্তায় ভরা হয়ে গেছে। তাই পাটের ব্যাগ ব্যবহারের জন্য কমপক্ষে তাদের ছয় মাস সময় দরকার। এদিকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষি কাজে চলতি ভরা মৌসুমে সারের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিন মাস আগে দেয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১লা ডিসেম্বর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্লাস্টিক বা পলিব্যাগে সারসহ বিভিন্ন পণ্য পরিবহন ও বাজারজাতকরণ। নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তবে এতে আপত্তি তুলেছেন সারের ডিলাররা। তাদের দাবি বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন গুদামে চার থেকে পাঁচ লাখ টন সারের মজুদ রয়েছে। যা কারখানা থেকেই প্লাস্টিকের ব্যাগে সরবরাহ করা হয়েছে। তাই নতুন সিদ্ধান্তর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই সার উত্তোলন ও সরবরাহ বন্ধ করে দেন ডিলাররা।
চট্টগ্রাম ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান বলেন, ‘আমাদের ডিলারদের কোন ক্ষতি নাই। ধানি ব্যাগে দিবেন, না পেপার ব্যাগে দিবেন আপনি যে ভাবে দেবেন সেভাবেই নিব। কিন্তু রোডে যেন প্রকার হয়রানি না হতে হয়’।
চট্টগ্রাম ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ-সভাপতি এম হাকিম আলী বলেন, ‘আমাদের মাল ডেলিভারি দেওয়ার জন্য সময় দিতে হবে। লাখ লাখ বস্তা গোডাউনে পড়ে আছে সেগুলো সরাতে প্রায় ছয় মাস সময় দরকার হবে। মজুদ সার সরানোর পর সরকার যেটা বলে সেটা মেনে নেব। এখন সারের ভরা মৌসুম, এখন সারের সর্বত্র চাহিদা। এখন সারের সরবরাহ কয়েকদিন বন্ধ রাখলে সারা দেশে সারের সংকট সৃষ্টি হবে’।
সার আমদানিকারক বিএইস বুলবুল বলেন, ‘সরকারি এই সিদ্ধান্তে বিপাকে পরেছেন তারা। কারণ নির্দেশনার আগেই প্লাস্টিকের ব্যাগে ভরা হয়েছে সার’।
সিএএফএল, কাসকো, টিএসপিসহ চট্টগ্রামে ৫ টি বড় সার কারখানা রয়েছে। যেখান থেকে প্রতিদিন প্রায় ২ হাজার মেট্রিকটন সার ডিলারদের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়। এ অবস্থায় সার উত্তোলন বন্ধ রাখায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।
তবে মঙ্গলবারে চট্টগ্রামের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে জাহাজ থেকে প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে আমদানি করা সার। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর.

https://www.youtube.com/watch?v=AelcGnRVNOY

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা