,

রাখে আল্লাহ মারে কে ? (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : পথ চলচলতে কান্নাটা অনেকেই শুনেছিলেন। তবে কেউই তেমন আমল নেননি। আবার বেড়ালের ডাক বলে উড়িয়েও দিয়েছিলেন অনেকে। কিন্তু লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়ে পড়েন। তার পর কান্না লক্ষ করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা। লস এঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 


কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির। চিকিত্সকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ। অ্যাডামের কথায়, ‘‘আমার মনে হয় এই শিশুর ওপর ভগবানের হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না।’’ শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে