,

আজ মাঠে নামবে কুমিল্লা-ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। পাঁচ ম্যাচ শেষে ঢাকা ও কুমিল্লা সমান্তরালে রয়েছে। ফলে বুধবারের ম্যাচটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই।

 

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইসের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম।

 

 

পাঁচ ম্যাচ শেষে ঢাকা ও কুমিল্লার পয়েন্ট সমান ৬। তবে রান রেটে এগিয়ে থাকায় ঢাকা (-০.১৫৯) চতুর্থ স্থানে রয়েছে। ঢাকা ডাইনামাইটসের তুলনায় রান রেটে বেশ এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ( +০.৭১৬)।

 

বুধবার নিজেদের পঞ্চম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে ঢাকা ডাইনামাইটস। কুমার সাঙ্গাকারা (৬০) ও রায়ান টেন ডোয়েচকাটের (৪৫) ব্যাটের ওপর ভর করে ঢাকার করা ১৫৮ রান হেসেখেলে তাড়া করে বরিশাল বুলস। এভিন লুইসের হার না মানা ১০১ রানের ইনিংসের উপর ভর করে ১৮.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ বঙ্গের দলটি।

 

 

অন্যদিকে গত সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে খাদের কিনারায় থাকা সিলেট সুপার স্টারসের কাছে হেরে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে বুধবারের ম্যাচটি ঢাকা ও কুমিল্লার জন্য শুধু এগিয়ে যাওয়ার লড়াই-ই নয়; বরং ছন্দে ফেরার ম্যাচও।

 

 

কুমিল্লার জন্য স্বস্তির সংবাদ হলো, পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ বুধবারের ম্যাচে মাঠে নামতে পারেন। পাকিস্তান জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে মঙ্গলবার রাতেই বাংলাদেশে এসে পৌঁছান এই পাকিস্তানি ওপেনার।

 

 

কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম আবার ঢাকা ডাইনামাইটসকে ভরসা জোগাচ্ছে। বিপিএলের এবারের আসরের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে নিজের ‘ক্লাসিক্যাল’ ব্যাটিং প্রদর্শন করে আসছেন এই সাবেক শ্রীলংকান ক্রিকেটার। সর্বশেষ দুটি ম্যাচে যথাক্রমে ৭৫ ও ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ফলে বুধবারও নিশ্চয়ই তার দিকেই তাকিয়ে থাকবে ঢাকার সমর্থকরা।

 

 

ঢাকা ডাইনামাইটস (সম্ভাব্য): সৈকত আলি, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, আবুল হাসান, নাসির হোসেন, রায়ান টেন ডোয়েচকাট, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, মোশাররফ হোসেন রুবেল, নাবিল সামাদ ও মুস্তাফিজুর রহমান।

 

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স (সম্ভাব্য): লিটন দাস, মুক্তার আহমেদ, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, অলক কাপালি, আসার জাইদি, মাশরাফি বিন মুর্তজা, নুয়ান কুলাসেকারা, আবু হায়দার, সানজামুল ইসলাম ও ক্রিসমার সান্তোকি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা