,

‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধাবস্থায় গ্রেপ্তার ২ ডাকাত

news-image

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে পুলিশের সঙ্গে ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধে’ মুসলিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।গুলিবিদ্ধাবস্থায় মুসলিমসহ আরো এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহতবস্থায় মুসলিমকে পুলিশ প্রহরায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

গুলিবিদ্ধ মুসলিম রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের আবদুল করিম বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। 

গ্রেপ্তারকৃত অপর ডাকাত শুক্কুর বামনী এলাকার আবদুল করিমের ছেলে। তার বিরুদ্ধে রায়পুর থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২টি মামলা রয়েছে। 

পুলিশ জানায়, গত রাতে উপজেলার সাইচা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সংঘবদ্ধ ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধাবস্থায় মুসলিম ও তার সহযোগী শুক্কুর ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ৩ রাউন্ড গুলি, ১টি ছোঁড়া, সাবল, খুন্তিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ