বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মবিশ্বাস বাড়ালেন সৌম্য

news-image

জাতীয় দলে একসঙ্গে ওপেন করেন দু'জন; তবে বিপিএলে একে-অন্যের প্রতিপক্ষ তারা। হার না মানা ৫৮ রান করে রংপুরকে জিতিয়েছেন সৌম্য সরকার। ম্যাচ শেষে তাকে অভিনন্দন জানান চিটাগাংয়ের তামিম ইকবাল    বিসিবি
নাজমুল হক নোবেল, চট্টগ্রাম থেকে
সেই দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই তার ব্যাটে রানের দেখা নেই। মাঝে জিম্বাবুয়ে সিরিজের আগে পড়েন ইনজুরিতে। সুস্থ হয়ে 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও রানের দেখা পাননি বাংলাদেশের ক্রিকেটের নতুন সেনসেশন সৌম্য সরকার। সে খরা অব্যাহত ছিল বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে। তবে গতকাল ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি করে রানখরা কাটানোর পাশাপাশি আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিয়েছেন বাঁহাতি এ ওপেনার।  


বড় ইনিংস খেলতে না পারলেও বিপিএলে প্রথম তিন ম্যাচে কিন্তু শুরুটা ভালোই করেছিলেন সৌম্য। উদ্বোধনী ম্যাচে চিটাগাংয়ের ছুড়ে দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে ৯ বলে ২০ রান করে বিস্টেম্ফারক সূচনা দিয়েছিলেন তিনি। পরের দুই ম্যাচেও শুরুটা খারাপ হয়নি তার। কিন্তু বড় ইনিংস খেলতে পারছিলেন না। গতকাল সেই চিটাগাংয়ের বিপক্ষে সুযোগ পেয়ে ধীরেসুস্থে ব্যাটিং করেন ২২ বছর বয়সী এ তরুণ। কোনো তাড়াহুড়া করেননি, জোর করে কোনো শটস খেলেননি। ফলও পান হাতেনাতে, 'ওইরকম কোনো কিছুই চেষ্টা করিনি। আজ রানটা একটু কম ছিল। তাই চেষ্টা করছিলাম দ্রুত আউট না হতে। একটু সময় নিয়ে খেলতে।' সৌম্য অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন গতকাল। গতকাল তার পরিকল্পনাই নাকি ছিল উইকেটে বেশি সময় থাকা_ 'টার্গেট কম ছিল, এজন্যই শট কম খেলেছি। চেয়েছিলাম উইকেটে বেশি সময় থাকতে। আগের ম্যাচগুলোতে একটিতেও ১০ বলের বেশি খেলতে পারিনি। সে জন্য চেয়েছিলাম ৪০-৫০ বল খেলতে।' 


সৌম্য ওয়ানডেতে যে ধরনের ব্যাটিং করেন, তাতে কুড়ি ওভারের ফরম্যাটে তো তার শটস আরও বেড়ে যাওয়ার কথা; কিন্তু গতকাল কমে গেল তার শটস খেলা। এখানে আবার দার্শনিকের মতো ব্যাখ্যাও দিয়েছেন সৌম্য, 'আসলে ওয়ানডে ৫০ ওভারের, এটা ২০ ওভারের ম্যাচ। এজন্যই হয়তো এমন মনে হয়। অল্প ওভার হওয়ায় অনেকেরই শট খেলা কমে যায়, অনেকের আবার বাড়ে। হিটিং জোন অনেকের থাকে না।' মাঠে চরম আক্রমণাত্মক হলেও কথায় যেন ততটাই বিনয়ী! তাই বলে একেবারে যে শটস খেলেননি, তা কিন্তু নয়। ৫৬ বলে ৫৮ রানের ইনিংসটিতে আছে ৮টি চার, যেখানে দুটি আবার রিভার্স সুইপে। অথচ এ শটটি তাকে খুব একটা খেলতে দেখা যায় না। তাই পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন, 'এ শটটি (রিভার্স সুইপ) সাধারণত খেলা হয় না। অনুশীলনে মাঝেমধ্যে খেললেও আলাদাভাবে সময় দেওয়া হয় না।' 


আগের ম্যাচগুলোতে অল্পতেই আউট হওয়ার কারণটাও নাকি খুঁজে বের করেছেন সৌম্য, 'আসলে অল্প সময় ছিলাম তো, তাই চিন্তা করার সময় পাইনি। ১০ বলের মধ্যে আউট হয়ে চলে এসেছি। একটাই ভাবনা ছিল, আউট হচ্ছি কেন। চেষ্টা করছিলাম নিজের ভুলটা বের করার। ওয়ানডেতে ২৫-৩০ করে আউট হয়ে যাচ্ছিলাম, এখানেও সেটা ছিল। মনে হচ্ছিল তাড়াহুড়া বেশি করছি। আজ সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।' তবে দুইশ' রানের টার্গেট হলে যে এভাবে ব্যাটিং করা সম্ভব নয়, সেটাও স্বীকার করেছেন সৌম্য। তাই বলে সুযোগ পেলে সেটা তো হাতছাড়া করা উচিত নয়। গতকাল সৌম্য যেন সেটাই করে দেখালেন। আর এ হাফ সেঞ্চুরিতে পাওয়া আত্মবিশ্বাস হয়ে উঠতে পারে এবারের বিপিএলে তার পাথেয়, আগামী এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের চালিকাশক্তি।
 

 

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা