বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য প্রস্তুত সুস্মিতা

news-image

বলিউড তারকাদের মধ্যে সুস্মিতা সেনের ব্যক্তিত্ব ও সৌন্দর্যবোধে সবসময় স্বতন্ত্র। চিন্তা-চেতনার স্বাধীন সত্তা ও বহুমুখী প্রতিভার কারণেই অনিন্দ্য এ সুন্দরী আন্তর্জাতিক অঙ্গনে স্বমহিমায় নিজের অবস্থান তুলে ধরেছেন। নিজস্ব জীবনবোধের কারণেই ৪০ বছরে এসেও বিয়ের কথা ভাবেননি এ বলিউড ড্রিমগার্ল। সম্প্রতি ছোটপর্দায় এক কমেডি টিভি শোতে তিনি জানান, বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। দুই মেয়ে রেনে ও এলিসের এ বিষয়ে কোনো সমস্যা নেই।

কিন্তু তার মানসিকতার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো যোগ্য বর খুঁজে পাওয়াটাই মূল সমস্যা। তিনি বলেন, 'আমার দুই মেয়ের মানসিকতা অনেকটা আমার মতোই স্বাধীন ও স্বনির্ভর। জীবনে যা কিছু ঘটে, সবটাই খোলামনে গ্রহণ করে। তাই বিয়ে নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যোগ্য মানুষটি খুঁজে বের করাটাই মূল সমস্যা।' তিনি একটি কমেডি টিভি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্বব্যাপী নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে তার মেয়েদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আপাতত তাদের মিডিয়ার বাইরে রাখতে চাই। আর এ কারণেই এলিসকে কোনো সেটে নিয়ে হাজির হেন না সুস্মিতা।

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা