,

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমছে না

news-image

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমছে না। ব্লগার-প্রকাশক হত্যা ও বিরোধী নেতাকর্মীদের দমন পীড়ন নিয়ে ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে গতকাল মার্কিন কংগ্রেসের টম ল্যানটস হিউম্যান রাইটস অর্গানাইজেশন এক ব্রিফিংয়ের আয়োজন করে। স্থানীয় সময় সকাল ১০টায় ওয়াশিংটনের রেভন হাউজ অফিস বিল্ডিংয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে মডারেটরের দায়িত্ব পালন করেন সেন্টার ফর ইনকোয়ারির পরিচালক মাইকেল ডোরা। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন টম লেন্টুস হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কো-চেয়ার যথাক্রমে কংগ্রেসম্যান জেমস পি মেকগভার্ন ও কংগ্রেসম্যান জুসেপ আর পিটস।

প্যানালিস্ট হিসেবে বক্তব্য রাখেন নিহত অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যা, ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সিনিয়র পলিসি এনালিস্ট সাহার চৌধুরী, পেন আমেরিকান সেন্টারের পরিচালক কারিন ডাট্চ কার্লিকার, আটলান্টিক কাউন্সিল সাউথ এশিয়ান সেন্টারের পরিচালক ভারত গোপাল স্বামী। বক্তারা বলেন, বাংলাদেশে নাগরিক ও মানবাধিকার ভূলুণ্ঠিত।

ব্রিফিং নোটিশে চলতি বছরে ব্লগার হত্যাকা-ের কথা উল্লেখ করে বলা হয়, এসব হত্যাকা- বাংলাদেশের অবনতিক্রম মানবাধিকার পরিস্থিতির একটি অংশ। দেশটিতে নাগরিক ও রাজনৈতিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়গুলো বিশেষ উদ্বেগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করে দেয়া হয়েছে।
সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সেন্সর করা হয়েছে। এসব সমালোচনাকারী কখনও গ্রেপ্তার হয়েছেন। কখনও বা নিখোঁজ হয়ে গেছেন। এতে বলা হয়, সম্প্রতি বিতর্কিত যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদ-ের রায় দেয়ার পর দুইজন রাজনৈতিক বিরোধী নেতার মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণের ঘাটতির জন্য সমালোচিত এই ট্রাইব্যুনাল। ধর্মীয় গোষ্ঠী, বিদেশি ও ধর্মনিরপেক্ষ কর্মীদের যেসব সহিংস উগ্রপন্থিরা টার্গেট করেছে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠীর দৃঢ় অবস্থান থাকতে পারে এমন রিপোর্টের পরিপ্রেক্ষিতে সংবেদনশীলতা আর উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতি নাগরিক সমাজের কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে সৃষ্টি হয়েছে সেলফ সেন্সরশিপ। নোটিশে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের বিশেষজ্ঞ মূল্যায়ন ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখার কথা প্যানেল সদস্যদের। আর মানবাধিকার রক্ষা ও তার প্রতি সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা মেনে চলে বাংলাদেশ কিভাবে এসব উদ্বেগজনক রীতি মোকাবিলা করতে পারে তা নিশ্চিতে মার্কিন কংগ্রেসের কি কি করণীয় থাকতে পারে সে বিষয়গুলো তুলে ধরার কথা তাদের ।

্ব্রিফিংটি উন্মুক্ত রাখা হয় কংগ্রেসের সদস্য, কর্মকর্তা, গণমাধ্যম ও আগ্রহী জনসাধারণের জন্য। ব্রিফিংয়ে উদ্বোধনী বক্তব্য রাখার কথা টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের দুই কো চেয়ার কংগ্রেসম্যান জেমস পি. ম্যাকগভার্ন ও কংগ্রেসম্যান জোসেফ আর. পিটস। ব্রিফিংয়ে আলোচক তালিকায় রাখা হয় নিহত ব্লগার অভিজিত রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা, ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সাহার চৌধুরী, পেন আমেরিকান সেন্টারের মুক্ত মতপ্রকাশ কার্যক্রমের পরিচালক কারিন ডিউশ কারলেকার ও আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সেন্টারের পরিচালক ভারত গোপালাস্বামী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ