আ’লীগের প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৪টি পৌর সভায় দলের মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার রাত নয়টার দিকে আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।
দলের পক্ষ থেকে আনু্ষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা গণমাধ্যমে প্রকাশ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা প্রকাশ করা হয়নি।
গণভবন থেকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নিকট প্রার্থীদের তালিকা ও মনোনয়ন ফরম প্রদাণ করা হয়।
রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতেই মনোনয়নপত্র বিতরণ শুরু করেন সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকগণ।
মনোনয়ন বিতরণ শুরুর পর সরেজমিনে পাওয়া প্রার্থীদের নামের তালিকায় রয়েছেন : পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, রাণীশৈংকলে (ঠাকুরগাঁও) আলমগীর, পীরগঞ্জে কচিরুল মিয়া, গোবিন্দগঞ্জে (গাইবান্ধা) আতাউর রহমান, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন, সৈয়দপুরে (নীলফামারী) সানোয়ার হোসেন খোকন, জলঢাকায় (নীলফামারী) বাহাদুর, পাটগ্রামে (লালমনিরহাট) শমসের আলী, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম রিন্টু, বদগঞ্জে (রংপুর) উত্তম কুমার সাহা, নাগেশ্বরীতে (কুড়িগ্রাম) কামরুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) আব্দুর রহমান, হাকিমপুরে (দিনাজপুর) জামিল হোসেন চলন্ত, দিনাজপুর সদরে আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা সদরে শাহ মাসউদ, সুন্দরগঞ্জে (গাইবান্ধা) আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সদরে আব্দুল জলিল। গাংনীতে (মেহেরপুর) আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী।
সাভারে (ঢাকা) আব্দুল গনি, মুন্সীগঞ্জ সদরে বিপ্লব, মীরকাদিমে (মুন্সীগঞ্জ) শাহিন, শরীয়তপুর সদরে আমিন কোতোয়াল, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে (টাঙ্গাইল) আনসার আলী, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে (নেত্রকোনা) এ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে (নেত্রকোনা) আব্দুল হান্নান, কেন্দুয়ায় (নেত্রকোনা) আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে (নেত্রকোনা) আব্দুস সালাম। সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজি, সুজানগরে (পাবনা) আব্দুল ওহাব, বাকেরগঞ্জে (বরিশাল) লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে (বরিশাল) হারিস, বেতাগীতে (বরগুনা) গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় (বরিশাল) সুভাষ চন্দ্রশীল, সুনামগঞ্জ সদরে জগলুল, ছাতকে (সুনামগঞ্জ) আবুল কালাম চৌধুরী, দিরাইয়ে (সুনামগঞ্জ) মোশাররফ মিয়া, জগন্নাথপুরে (সুনামগঞ্জ) মিজানুর রশিদ, কুলাউড়ায় (মৌলভীবাজার) শাহী আলম ইউনুস, বড়লেখায় (মৌলভীবাজার) আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে (মৌলভীবাজার) জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ (হবিগঞ্জ) অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে (হবিগঞ্জ) সাইফুল ইসলাম, মাধবপুরে (হবিগঞ্জ) হিরেন্দ্রনাথ সাহা, শায়েস্তাগঞ্জে (হবিগঞ্জ) ছালেক মিয়া, জকিগঞ্জে (সিলেট) খলিল উদ্দিন, কানাইঘাটে (সিলেট) লুৎফুর রহমান, গোলাপগঞ্জে (সিলেট) সৈয়দ মেজবাহ উদ্দিন।
মিরসরাইয়ে (চট্টগ্রাম) নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে (চট্টগ্রাম) দেবাশীষ পালিত, পটিয়ায় (চট্টগ্রাম) হারুন-অর-রশীদ, সন্দ্বীপে (চট্টগ্রাম) জাফরুল্লাহ, বাঁশখালীতে (চট্টগ্রাম) সেলিমুল হক, ফেনী সদরে হাজী আলাউদ্দিন, বরুড়ায় (কুমিল্লা) বাহারুজ্জামান, দাউদকান্দিতে (কুমিল্লা) নাঈম ইউসুফ, কচুয়ায় (চাঁদপুর) নাজমুল আলম স্বপন, কুলিয়ারচরে (কিশোরগঞ্জ) আবুল হাসান কাজল, গৌরিপুরে (ময়মনসিংহ) সৈয়দ রফিকুল, কোর্ট চাঁদপুরে (ঝিনাইদহ) শহিদুজ্জামান, চাটমোহরে (পাবনা) সাখাওয়াত হোসেন সাকু, কলাপাড়ায় (পটুয়াখালী) বিপুল হাওলাদার, ফুলপুরে (ময়মনসিংহ) শশধর, টুঙ্গিপাড়ায় (গোপালগঞ্জ) আহমেদ হোসেন মির্জা।











