,

পুতিনকে সতর্ক করলেন ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার গৃহযুদ্ধে জড়ানোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রক্তাক্ত সংঘাতে জড়ালে রাশিয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে পুতিনও অবগত আছেন বলে ইঙ্গিত দেন ওবামা। সিএনএন সূত্রে এ খবর জানা যায়।

 


ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আমি মনে করি পুতিন বিষয়টা বোঝেন। আফগানিস্তান এখনও তার স্মৃতিতে তরতাজা। মীমাংসাহীন ও নিস্ফল গৃহযুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলাফল তিনি চান না। ওবামা বলেন, পুতিন সিরিয়া সঙ্কটের যে রাজনৈতিক সমাধানের কথা বলেন, তার সঙ্গে দ্বিমত নেই। কিন্তু এ বিষয়টি ঝুলে আছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা কিংবা না থাকা নিয়ে।

 


যুক্তরাষ্ট্রের দাবি, রাজনৈতিক যেকোন পরিবর্তনের পূর্বে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে আসাদকে। ওবামা মনে করেন, সামনের কয়েক মাসে সিরিয়ার যুদ্ধক্ষেত্রে যে পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে রাশিয়ার গোটা হিসাবনিকাশ পাল্টে যাবে। এছাড়া তাতে প্রমাণিত হবে যে, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের সময় এসেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা