,

চট্টগ্রামে লুইস ঝড়ে বরিশাল বুলসের সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হঠাৎ ঝড়! ঝড়ের নাম এভিন লুইস। বরিশাল বুলসের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন। তাঁর সৌজন্যে এবারের বিপিএল দেখে ফেলল প্রথম সেঞ্চুরি। লুইস-ঝড়ে উড়ে গেল ঢাকা ডায়নামইটসও, বরিশাল পেল ৯ উইকেটের সহজ জয়।

 


আগের দিন কুমিল্লার দেওয়া ১৬৪ রান বেশ সহজে টপকে গিয়েছিল সিলেট সুপারস্টারস। সেটিতে উদ্বুদ্ধ হয়েই কিনা এদিন ঢাকা ডায়নামইটসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যটা গায়েই মাখল না বরিশাল! রনি-তালুকদার-লুইসের উদ্বোধনী জুটিতে এল ১২৭। এখনো পর্যন্ত জুটির রানের হিসেবে এটাই সর্বোচ্চ। আবুল হাসানের বলে রনি ৩৮ রানে আউট হলেও ঢাকার বোলারদের ‘যন্ত্রণা’ বাড়াতে শেষ পর্যন্ত ছিলেন লুইস। খেললেন ৬৫ বলে অপরাজিত ১০১ রানের অসাধারণ এক ইনিংস। বরিশাল এই ওপেনার সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন রায়ান টেন ডেসকাটের করা ১২তম ওভারে। ৬, ৬ ৪, ৬, ৪, ওয়াইড, ০-এই ছিল ডাচ তারকার ওভার। অবশ্য শুধু সংখ্যা দিয়েও লুইসের ছক্কার বিশালত্ব বোঝানো যাবে না! প্রায় সবগুলো ছক্কাই উড়ে গেছে গ্যালারিতে।

 


ঢাকায় ছন্দে ফিরেছিলেন কুমার সাঙ্গাকারা। ছন্দটা ধরে রাখলেন চট্টগ্রামেও। ঢাকার অধিনায়ক করলেন ৪৭ বলে ৬০। সাঙ্গাকারার দিনে স্বরূপে ফিরলেন ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ টেন ডেসকাটও, করলেন ৩২ বলে অপরাজিত ৪৫।

 


প্রথম ১০ ওভারে ঢাকার রান ছিল ৩ উইকেটে ৭০। শেষ ১০ ওভারে যোগ হয়েছে ২ উইকেটে ৮৮। এই ৮৮ রানের ৫৯ এসেছে সাঙ্গাকারা-ডেসকাটের পঞ্চম উইকেট জুটিতে। অবশ্য দুজনের চেষ্টা শেষ পর্যন্ত বৃথাই গেল ‘ক্যারিবীয়-ঝড়ে’। চট্টগ্রামের উইকেটে ১৫৮ যে যথেষ্ট নয়, বোঝালেন লুইস।

 


সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৮/৫ (সৈকত ১৫, সাঙ্গাকারা ৬০, থিরিমান্নে ৫, নাসির ৫, হাসান ৮, টেন ডেসকাট ৪৫*, ওয়ালার ১০*; সামি ০/২৯, আল আমিন ০/৪০, কুপার ২/৩০, মাহমুদউল্লাহ ১/২৩, প্রসন্ন ২/২৩, তাইজুল ০/১২)


বরিশাল বুলস : ১৮.৪ ওভারে ১৫৯/১ (রনি ৩৮, লুইস ১০১*, মেহেদী ১৫*; নাসির ০/১৫, রেজা ০/২৮, হাসান ১/২২, মুস্তাফিজ ০/২৮, মোশাররফ ০/১১, নাবিল ০/১৭, টেন ডেসকাট ০/৩৮) ফল: বরিশাল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : এভিন লুইস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে