,

কসবায় ১৩৭ পিস ইয়াবাসহ আটক-২

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা উপজেলার সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকরা হলো- কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের ফারুক মিয়া (৩৬) ও একই উপজেলার গোপীনাথপুর গ্রামের বাবুল হোসেন (৪৪)।



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আটক হওয়া ফারুকের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৭ পিস ও তার সহযোগী বাবুলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 



তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা