,

প্রেমিকের দেওয়া আগুনে ঝলসে গেলো তরুণী

news-image

 বিয়ের জন্য চাপ দেওয়ায় আগুনে এক তরুণীর(২০)শরীর ঝলসে দিয়েছে মেহেদী(২৫) নামে এক বখাটে প্রেমিক। মুখমণ্ডলসহ শরীরের ৪৫ শতাংশ ঝলসে গেছে তার।মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে মেহেদী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা গ্রামের বাক্কি মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেয়েটির খালা হেনা আক্তার জানান, মেহেদীর সঙ্গে তার ভাগনির দীর্ঘদিন ধরে (ছয় বছর) প্রেমের সম্পর্ক ছিল। মেহেদীকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে এমন কাণ্ড ঘটায়। 



হেনা জানান, ওই তরুণীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে মেহেদী একটি বোতলে কেরোসিন নিয়ে এসে তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান। এসময় প্রতিবেশীরা এসে শরীরে পানি ঢেলে আগুন নেভায়। এরপর তাকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আজহারুর রহমান জানান, মেয়েটির শরীরের প্রায় ৪৫ শতাংশ ঝলসে গেছে। আগুনে ঝলসে যাওয়া তরুণী জানান, মেহেদী অন্যত্র বিয়ে করার পরও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। এসময়ের মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরই মধ্যে বিয়ের জন্য চাপ দেওয়ায় মেহেদী তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছেন।



আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা