,

৪৮ জন বাংলাদেশিকে ফেরত দেবে মিয়ানমার

news-image

অভিবাসন-প্রত্যাশী ৪৮ জন বাংলাদেশিকে আগামীকাল বুধবার ফেরত দেবে মিয়ানমার। মিয়ানমারের মংডু শহরে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। আর মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
মিয়ানমারে সভা শেষে মঙ্গবার বিকেলে হাবিবুল করিম টেকনাফে সাংবাদিকদের বলেন, বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে অভিবাসন-প্রত্যাশী ৪৮ জন বাংলাদেশিকে হস্তান্তর করবে মিয়ানমার।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার সময় মিয়ানমার জলসীমানা থেকে সে দেশের নৌবাহিনী ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। মিয়ানমারের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।
এর আগে বিজিবি ছয় দফায় মিয়ানমার থেকে ৭৩৯ জন বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে দেশে ফিরিয়ে এনেছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা