,

জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল

news-image

 কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের গেটরক্ষী মো. জাহাঙ্গীর হোসেন টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে মির্জা ফখরুলের হাইকোর্টের দেওয়া জামিননামা ঢাকার সিএমএম আদালত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছ‍ায়। সেখান থেকে আদেশটি কাশিমপুর কারাগারে যাওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পান ফখরুল।বিকেলে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জানিয়েছিলেন, যে কোনো সময় জামিনে মুক্তি পেতে যাচ্ছেন মির্জা ফখরুল। সোমবার (৩০ নভেম্বর) হাইকোর্টের দেওয়া তিন মাসের জামিনের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ২৪ নভেম্বর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের ওই জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা