,

ভয়ানক সাজে তুরস্ক মুখি রুশ বোমারু বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মোতায়েন সুখোই-৩৪ মডেলের রুশ বোমারু বিমানগুলোকে প্রথমবারের মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া, এসব বিমান আজ প্রথমবারের মতো সামরিক অভিযান চালিয়েছে।এর আগে সুখোই-৩৪ মডেলের রুশ জঙ্গিবিমানগুলো থেকে কেবল ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুতে বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো যেত। কিন্তু সম্প্রতি সিরিয়ার আকাশে এরকম একটি বোমারু বিমানকে তুর্কি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর এতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপন করা হলো।

এই ক্ষেপণাস্ত্রগুলোতে রয়েছে টার্গেট-সন্ধানী যন্ত্র এবং সেগুলো বিমানটির চারদিকের ৬০ কিলোমিটারের মধ্যে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম। রুশ বিমান বাহিনীর মুখপাত্র ইগোর ক্লিমোভ এসব তথ্য দিয়ে জানিয়েছেন, শত্রু বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রকেও আঘাত করতে পারবে রুশ জঙ্গি বিমানের এসব ক্ষেপণাস্ত্র।

সম্প্রতি তুরস্কের একটি এফ-১৬ জঙ্গি বিমান রাশিয়ার একটি সুখোই-২৪ মডেলের বোমারু বিমানকে ভূপাতিত করেছে। তুরস্ক দাবি করছে, রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমা ছেড়ে তুরস্কের আকাশ-সীমায় প্রবেশ করেছিল। কিন্তু মস্কো এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই বিমানটি কখনও সিরিয়ার আকাশ-সীমার বাইরে যায়নি।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী দাউদওগ্লু আজ (সোমবার) বলেছেন, আঙ্কারা এ ঘটনার জন্য ক্ষমা চাইবে না। ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। তুর্কি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিজ দেশের আকাশসীমা রক্ষার ক্ষেত্রে তাদের 'দায়িত্ব পালন' করেছেন বলে তিনি দাবি করেন। 

এদিকে প্যারিসে আবহাওয়া বিষয়ক শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করেছেন পুতিন। রুশ বিমান ভূপাতিত করার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র:রে.তে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে