,

ভারতীয় মিডিয়া বন্ধের দাবিতে ইমার মানববন্ধন

news-image

বিনোদন প্রতিবেদক : বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি পণ্যের প্রচার বন্ধ কর-এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)।

 

 

মঙ্গলবার দুপুরে ১১ দফা দাবি নিয়ে  রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংস্থাটি।

 

 

মানববন্ধন কর্মসূচিতে দেশের সবগুলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মার্কেটিং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অভিনেতা ইনামুল হক, মামুনুর রশিদ, সাজু খাদেম, শামীম জামান, নওনক হাসান, নাঈম, অহনা, শামীমা তুষ্টিসহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ব্যক্তিরাও উপস্থিত চিলেন।

 

 

মানববন্ধনে ইমার সভাপতি রঞ্জন কুমার দত্ত বলেন, ‘বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এখনও বিকাশমান। ফলে প্রত্যেকটা চ্যানেলই স্থানীয় ভাবেই কঠিন প্রতিযোগিতার মুখোমুখি। এমন পরিস্থিতিতে দেশে বিদেশি চ্যানেলগুলোর অবাধ বিস্তার, আমাদের বাজারকে বাড়তি চাপের মুখে ফেলেছে। তাছাড়া এসব চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান আমারদের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া দর্শকদের বিদেশি চ্যানেলমুখিতা দেশিয় বিজ্ঞাপনদাতাদেরও বিদেশমুখি করছে। তাই দেশি চ্যানেলগুলো বাঁচাতে আমরা সরকারে কাছে ১১টি দাবি তুলে ধরেছি।  আশা করছি এগুলো সরকার বিবেচনায় নিবে।’

 

 

অভিনেতা মামুনুর রশিদ বলেন, ‘এতদিন বিদেশি চ্যানেলগুলোর বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়নি। কিন্তু এবার আমরা সবাই এক হয়েছি। আমাদের অনুষ্ঠানের বাজেট বিদেশি চ্যানেলগুলোর তুলনায় অল্প, তাই তাদের সঙ্গে আমাদের পক্ষে লড়াই করা সম্ভব নয়। কিন্তু আমাদের সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরা সম্ভব।’ এ ছাড়া তিনি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের সর্বনিম্ন মূল্য ২৫ হাজার টাকা করারও দাবি জানান। 

 

 

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)র ১১টি দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ, তথ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি চ্যানেলগুলো ১ থেকে ২৫-এর মধ্যে প্রচার, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে মুদ্রাপাচার বন্ধ, বিদেশি চ্যানেল বন্ধ করে বাঙালি সংস্কৃতি রক্ষা করা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা