,

কোচিং নিয়ে দ্বন্ধের জের-সরাইলে শিক্ষক লাঞ্ছিত, পরীক্ষা স্থগিত

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোচিং-এর (বিশেষ ক্লাশ) পাঠদানের বিষয়কে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা হয়েছে। বিদ্যালয়ের সভাপতির ছেলে আজহার (১৯) কর্তৃক  শাররীক ভাবে লাঞ্ছিত হয়েছেন সহকারি শিক্ষক নজরুল ইসলাম(৩৮)। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন লোকজন। নজরুল মৃত এতিম আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বিচার দাবীর পাশাপাশি গতকালের বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষনা করেছেন সকল শিক্ষকরা। অভিভাবক প্রতিনিধি, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, গতকাল সকাল ১০টা থেকে বিদ্যালয়ে আগামী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের কোচিং ক্লাশ শুরু হয়। বিজনেজ ষ্টাডি বিভাগের শিক্ষক নজরুল ইসলামকে কোচিং-এ মাত্র ১টি বিষয় দেয়া হয়েছে। এ নিয়ে বিরোধ ছিল শিক্ষকদের মধ্যে। গতকাল কোচিং শুরু হওয়ার কিছুক্ষণ পর হাজিরা খাতায় স্বাক্ষর করে নাস্তা খেতে  বাইরে আসেন শিক্ষক নজরুল। ওই সময় পরিচালনা পর্ষদের সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে তার ছেলে ও কিছু লোক নজরুলের উপর হামলা চালায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হয়ে পড়ে আতঙ্কগ্রস্থ। স্থানীয় গণ্যমান্য লোকজন ও কমিটির সদস্যরা দ্রুত বিদ্যালয়ে চলে আসেন। পরে শিক্ষকরা ৬ষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির গতকালের বার্ষিক ইংরেজী বিষয়ের পরীক্ষা স্থগিত করে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী অভিভাবক মো. বিল্লাল খান বলেন, প্রকাশ্যে একজন শিক্ষকের উপর হামলা সচেতন অভিভাবক হিসেবে ভালভাবে দেখছি না। ওই বিদ্যালয়ে কি নিরাপত্তা পাবে আমাদের ছেলে মেয়েরা? বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর এলাকার বিশিষ্ট লোকজন ও পরিচালনা কমিটির সদস্যরা এসে গেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন’। বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেড মাওলানা মো. ফরাশ উদ্দিন বলেন, কোচিং-এ কম ক্লাশ দেয়া নিয়ে নজরুল ইসলামের সাথে কিছুটা সমস্যা ছিল। গতকাল কোচিং শুরুর পরই কয়েকটা ছেলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই শুনি নজরুলের উপর হামলা হয়েছে। অভিভাবক প্রতিনিধি মো. আলা উদ্দিন আওলাদ মিয়া ও নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সভাপতির ছেলে শিক্ষক নজরুলকে ঘুষি মেরেছে। তাই আজকের (গতকালের) পরীক্ষা স্থগিত করে দিয়েছি। বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল মিয়া বলেন, কোচিং-এ ক্লাশ কম পাওয়ার অভিযোগ এনে ক্ষোকে শিক্ষক নজরুল গতকাল বহিরাগত কিছু লোক নিয়ে কোচিংয়ের বিরুদ্ধে মিছিল করতে ছিল। তাই আমার ছেলে আজহার রাগান্বিত হয়ে তাকে আঘাত করেছে। এটা জঘন্য অপরাধ করেছে। আমি লজ্জিত। বিচার অবশ্যই করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো (গতকাল বিকাল ৪টা) আমাকে অফিসিয়াললি কিছুই জানায়নি। সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আল-মামুন বলেন, ঘটনাটি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। সেখানকার লোকজন বলছে তারা সামাজিক ভাবে বিষয়টি নিস্পত্তি করবে।       
 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা