বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী দলের তৃতীয় জয়

news-image

 খাদিজাতুল কুবরা ও রোমান আহমেদের দুর্দান্ত বোলিং নৈপূণ্যের ওপর ভর করে ২০১৬ নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪১ রানের ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমি-ফাইনালে পা রাখে জাহানারা আলমের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ নারী দল ৭ উইকেটে ১০০ রান সংগ্রহ করে। জবাবে খাদিজাতুল কুবরা ও রোমানা আহমেদের বোলিং তোপে পড়ে এক বল বাকি থাকতেই মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ফলে ৪১ রানের বড় জয় পায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী দলের হয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন খাদিজাতুল কুবরা। রোমানা আহমেদ নেন ১৩ রানে ৩টি উইকেট। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে লতা মণ্ডল পান একটি উইকেট।

পাপুয়া নিউগিনির হয়ে ভেরু ফ্রাঙ্ক ১৩ ও তানিয়া রুমা করেন ১২ রান। আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।


ফাইল ছবি
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ফারজানা হকের আত্মপ্রত্যয়ী ৩০ বলে ২৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। এছাড়া নারী দলের হয়ে নিগার সুলতানা ১৪, রিতু মনি ১৩ ও জাহানারা আলম করেন ১০ রান।

পাপুয়া নিউগিনির হয়ে কারি সেউরা সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন রাবিনা ওয়া, ভেরু ফ্রাঙ্ক, কাইয়া আরুয়া ও সিবোনা জিমি।

প্রসঙ্গত, এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শূভ-সূচনা করে বাংলাদেশ নারী দল। আর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জাহানারা আলমের দল। মঙ্গলবারের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন্স হিসেবেই সেমিতে পা রাখছে বাংলাদেশ নারী দল।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান