,

প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান কাদের সিদ্দিকীর

news-image

দেশ ও জাতির স্বার্থে বিদ্যমান সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম। যার সঙ্গে আলোচনায় বসলে বর্তমান সমস্যার সমাধান হবে তার সঙ্গেই প্রধানমন্ত্রীকে আলোচনার বসার আহ্বান জানান তিনি। আজ দুপুরে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ৩০৮ দিন ধরে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচী পালন শেষে ঘরে ফেরা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।

সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সবাই আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, কার সাথে আলোচনা বসবো। বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বলবো, বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ হলে যার সঙ্গে আলোচনার বসলে দেশের বর্তমান সমস্যার সমস্যা হবে দেশ ও জাতির স্বার্থে তার সঙ্গে আপনাকে আলোচনায় বসতে হবে। একদিনে ২৯ জনের ফাঁসির রায়ের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, গণহারে যে পরিমাণ ফাঁসি দেয়া হচ্ছে তা ভাল লক্ষণ নয়।  এভাবে গণহারে ফাঁসি দেয়া বন্ধ করতে হবে। যারা মনে করছেন, ফাঁসি দিলে সমস্যার সমাধান হবে তারা ভুল পথে রয়েছেন। ফাঁসি দিলে সমস্যা আরও বাড়ে।  উল্লেখ্য, চলতি বছরের বিরোধী জোটের আন্দোলন শুরু পর ২৮শে জানুয়ারি শান্তির দাবিতে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন শুরু করেন কাদের সিদ্দিকী। ৬৪ দিন পর বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচী পালন করেন। ৩০৮ দিন ঘরে ফিরছেন এই বীর মুক্তিযোদ্ধা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা