,

নতুন Luimia 950 বাজারে আনল মাইক্রোসফ্ট

news-image

অ্যান্ড্রয়েড এবং আইফোনের বাজারে উইন্ডোজ ফোন অনেকটাই পিছনের সারিতে পড়ে গিয়েছে। সেই বাজারই পুরুদ্ধার করতে তত্‍পর মাইক্রোসফ্ট। প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নতুন মডেল Lumia 950 এবং Lumia 950 XL নিয়ে এল তারা।

দুটি মডেলে সামান্য কিছু হেরফের রয়েছে। যেমন 950 মডেলে স্ক্রিন ৫.২ ইঞ্চি। হেস্কাকোর প্রসেসর। QHD ডিসপ্লে , ১৪৪০x২৫৬০p রেজোলিউশন। এটা সাধারণ HD স্ক্রিনের তুলনায় ৪ গুণ বেশি পরিষ্কার ছবি তুলতে এবং ভিডিয়ো প্লে করতে সক্ষম। এর আগে পর্যন্ত উইন্ডোজ ফোনে সব থেকে বেশি রোজেলিউশন ছিল ১০৮০x১৯২০p।

সেখানে Lumia 950 XL-এ ৫.৭ ইঞ্চি স্ক্রিন এবং অক্টাকোর প্রসেসর রয়েছে। QHD ডিসপ্লে । দুটি ফোনেই ২০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। নতুন সংযোজন লিকুইড কুলিং সিস্টেম। অর্থাত্‍ অনেক ক্ষণ ফোন ব্যবহারের পরেও খুব একটা গরম হবে না। ইন্টারনাল মেমরি রয়েছে ৩২ জিবি। ২ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়িয়ে নেওয়া যাবে। র‌্যাম ৩ জিবি। এটাও উইন্ডোজ ফোনে এখনও পর্যন্ত সব থেকে বেশি।
ফোনটির বুকিং শুরু হচ্ছে আজ থেকে। আমাজন, রিলায়্যান্স ডিজিটাল এবং মাইক্রোসফ্ট প্রায়োরিটি স্টোরে গিয়ে প্রি-বুকিং করা যাবে। যাঁরা প্রি-বুক করবেন, তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। ১১ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা