,

ইরাক ও সিরিয়ায় স্থল সৈন্য না পাঠানোর অঙ্গীকার হিলারির

news-image

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন ইরাক ও সিরিয়ায় ইসলামি জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে মার্কিন স্থল সৈন্য না পাঠানোর অঙ্গীকার করেছেন। সোমবার ‘সিবিএস দিজ মর্নিং’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার করেন। হিলারি বলেন, ‘আমি মনে করি আইএসকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় বিমান হামলা চালানো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এ হামলায় নেতৃত্ব দিচ্ছে।’  তিনি আরো বলেন, ‘স্থল সৈন্য পাঠানোর আগে প্রশিক্ষণ, ক্ষমতায়ন, সরঞ্জাম সরবরাহসহ সাইবার ক্ষেত্রে সক্ষমতা তৈরি করতে হবে। কারণ, ভুললে চলবে না, আইএস অনলাইনেও ভীতিকর শত্রুতা করে যাচ্ছে।’  প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে সিরিয়ায় ৫০ জনেরও কম নন-কমব্যাট সদস্য পাঠানোর অনুমোদন দিয়েছেন। তারা আইএস বিরোধী লড়াইয়ে পরামর্শ দিয়ে স্থানীয় স্থল সৈন্যদের সহায়তা করবে। তবে তারা সিরিয়ায় আদৌ পৌঁছেছে কি-না তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, ‘রিপাবলনিকানদের পক্ষ থেকে যে পরিমাণ হাজার হাজার স্থল সৈন্য পাঠানোর সুপারিশ করা হচ্ছে আমরা মনে হয় তা ফলপ্রসূ হবে না। ইরাক ও সিরিয়ায় মার্কিন কমব্যাট সৈন্য না পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের যে অবস্থান তার সাথে আমি একমত। আর আমরা এটি করতেও যাচ্ছি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা