,

আগামীকাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

news-image

আগামীকাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৪০ আসনের জন্য পাঁচ হাজার ৫১৬জন, ‘বি’ ইউনিটে ১৯০ আসনের জন্য দুই হাজার ৮৩৫ জন, ‘সি’ ইউনিটে ২৬০ আসনের জন্য সাত হাজার ৭২৪ জন, ‘ডি’ ইউনিটে ১৬০ আসনের জন্য দুই হাজার ৭৪৯ জন, ‘ই’ ইউনিটে ৩৪০ আসনের জন্য ছয় হাজার ৩২৬ জন, ‘এফ’ ইউনিটে ২৪০ আসনের জন্য চার হাজার ৮২৭ জন এবং ‘জি’ ইউনিটে ১০০ আসনের জন্য তিন হাজার ২৫৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। 
এই বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। সাতটি ইউনিটের অধীনে ২০ বিভাগে এক হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
 
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ এবং স্বর্ণকলি হাইস্কুলে অনুষ্ঠিত হবে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার এবং  ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর এবং  ‘ই’,  ‘এফ’ ও  ‘জি’ ইউনিটের পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
 
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd  তে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা