,

মুক্তিযুদ্ধভিত্তিক টেলিছবিতে অভিনয় করলেন তিশা

news-image

মুক্তিযুদ্ধভিত্তিক টেলিছবিতে অভিনয় করলেন তিশাপুরনো বিজ্ঞাপনের বাইরে ছোট পর্দায় এখন খুব একটা খুঁজে পাওয়া যায় না অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। কারণ গেল এক বছর আপাদমস্তক নিজেকে সঁপে দিয়েছেন চলচ্চিত্রে। তবে সেটা কোনো গল্পনির্ভর আর্ট ফিল্মে নয়, বিএফডিসিকেন্দ্রিক শতভাগ বাণিজ্যিক ছবিতে। এদিকে গত ঈদের বিশেষ দু-একটি নাটকে মিলেছে তার মুখ। tisaএর বাইরে চলতি বছরের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছেন বাণিজ্যিক সিনেমার সেটে অথবা রিহার্সেলে। অ্যাকশন-রোমান্টিক ঘারানার দুটি ছবির শুটিং শেষ করেছেন প্রায়। একটি শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। অন্যটি অনন্য মামুনের ‘অস্তিত্ব’, এখানে তিশার বিপরীতে অভিনয় করছেন আরেফিন শুভ। তিশা জানান, দুটো ছবিই মুক্তি পাবে নতুন বছরের প্রথম দিকে।
নতুন খবর হচ্ছে দুই ছবির টানা শুটিং করেও তিশা অন্য কোনো নাটক বা বিজ্ঞাপনে অভিনয় না করলেও সময় দিয়েছেন একটি টেলিছবিতে। এ নিয়ে তিশা বলেন, ‘মুক্তিযুদ্ধের অসাধারণ গল্পের একটি টেলিছবিতে কাজ করেছি। গল্পের টানেই ছবি থেকে এর জন্য সময় বের করেছি।’ লম্বা বিরতির পর তিশা অভিনীত এই টেলিছবির নাম ‘গল্পটা মুক্তির’। রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। তিশা ছাড়া এতে আরও অভিনয় করেছেন নিশো, নরেশ ভূঁইয়া প্রমুখ।  এটি আগামীকাল চ্যানেল আইয়ে বিকাল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা